রাশিয়া-ইউক্রেন// দুই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ করতে চান পুতিন

রাশিয়া-ইউক্রেন// দুই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ করতে চান পুতিন

//আন্তর্জাতিক ডেস্ক//

দুই সপ্তাহের মধ্যেই ইউক্রেনে অভিযান শেষ করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা অ্যান্ড্রে কোরতুনভ।

কোরতুনভ বলেন, যদি পুতিনের পরিকল্পনা অনুযায়ী দুই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হয়, তাহলে হতাহতের পরিমাণ কম হবে। ফলে অভিযান সফল হিসেবে ধরা হবে। আর পুতিনের জনপ্রিয়তায় ভাটা পড়বে না। অন্যদিকে এর বিপরীত কিছু হলে রুশ প্রেসিডেন্টের জনপ্রিয়তা দ্রুত কমে যাবে।

কোরতুনভ রাশিয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের (আরআইএসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা ক্রেমলিন থেকে করা হয়েছে বলে বিশ্বাস করেন তিনি।

ইউক্রেনে রাশিয়ার হামলা ন্যায়সংগত নয় বলে বিবিসিকে জানান কোরতুনভ। তিনি বলেন, এ ঘটনায় তার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকর্মীরা হতবাক ও বিধ্বস্ত।

বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর আজ শনিবার রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রুশ সেনারা। শহরটির রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। ভোর থেকেই কিয়েভে একাধিক বিস্ফোরণ ও উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে ইউক্রেনের সরকার।

রাশিয়ার সেনারা কোনো প্রতিরোধ ছাড়াই ইউক্রেনের মেলিতোপোল শহর দখলে নিয়েছে বলে দাবি করা হয়েছে। কিয়েভের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছিল রুশ সেনাবাহিনী। তবে ওই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এ ছাড়া রাশিয়ার সাড়ে তিন হাজার সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

নতুন সিইসি সহ ৫জনের পরিচয় জেনে নিন

খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়নে উম্মুক্ত ওয়ার্ড সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *