কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥
কচুয়া মরহুম এস এম মাহফুজুর রহমান ফুটবল র্টুামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গোয়ালমাঠ ফুটবল মাঠে প্রায়াত উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের স্বরনে ৮ দলিয় ফুটবল র্টুামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে পিরোজপুর জেলা ফুটবল দল বনাম গোপালগঞ্জ জেলা ফুটবল দল।
এ খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম। রাড়িপাড়া ইউনিয়নের যুবলীগে সভাপতি মেহেদি হাসার বাবুর সার্বিক পরিচলনায় উপস্থীত ছিলেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহাসীন হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ মীর ফজলে সাইদ ডাবলু, নকীব নজিবুল হক নজু,জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান ঝুমুর, শ্রমিক লীগের সভাপতি খান শহিদুল ইসলাম প্রমূখ।

