রূপসায় মনির ফয়সাল শুভ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রূপসায় মনির ফয়সাল শুভ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এম মুরশীদ আলী :

ঐতিহ্যবাহী শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত, অকাল প্রয়াত তরুণ ক্রিকেটার মনির ফয়সাল শুভ’র স্মৃতিকে জাগিয়ে রাখার অভিপ্রায়ে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ গত ৭ মার্চ দুপুর ২টায় কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে- অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ বনাম ফকিরহাট আট্টাকা স্পোটিং ক্লাব।

রূপসায় মনির ফয়সাল শুভ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এ সময় প্রায়ত স্মৃতি স্মরণে ১মি: নিরাবতা পালন শেষে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন- খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. এম. এম. মুজিবুর রহমান।

বিশেষ অতিথি’র বক্তৃতা করেন- খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি কাজী শামীম আহসান বয়রা সরকারি মহিলা কলেজের অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজের সার্বিক ব্যবস্থাপনায় ও খেলা কমিটির আহবায়ক খান মারুফুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন- মনির ফয়সাল শুভ’র পিতা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, প্রভাষক মেজবাহউদ্দিন খান সেলিম, খেলা কমিটির যুগ্ম আহবায়ক ফ,ম আইয়ুব আলী, সামসুল আলম বাবু, রূপসা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ, আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ খেলার অ্যাম্পিয়ারের দায়িত্বে ছিলেন মো. হাফিজুর রহমান ও বিপ্লব হালদার রাজ।

অ্যাম্পিয়ারের টর্চে প্রথম ব্যাট পায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ। তারা খেলতে নেমে ৮ উইকেট ও ১৮ ওভারে ২০৫ রান করতে সক্ষম হয়। এরপর ফকিরহাট আট্টাকা স্পোটিং ক্লাব ২০৬ রানের টার্গেটে নেমে ১৭ ওভারে ১০ উইকেটে ৯৮ রানে পরাজিত হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ বিবেচিত হয় মঞ্জিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *