মহম্মদপুরের ঝামা বাজারে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা অনুষ্ঠিত

মহম্মদপুরের ঝামা বাজারে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা অনুষ্ঠিত

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

আজ ১৬ অক্টোবর মাগুরা মহম্মদপুরের ঝামা বাজারে মধুমতি নদীতে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলার আয়োজন করা হয়।উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার গণমানুষের নেতা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা ড.শ্রী বীরেন শিকদার এমপি মহোদয়।

এ মেলায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবি নাজনীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহম্মদপুর উপজেলা আঃলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ দবির উদ্দিন,মহম্মদপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন।

সাধারণ সম্পাদক জনাব মোঃ আছাদুজ্জামান এবং উপদেষ্টা ছিলেন পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এম রেজাউল করিম চুন্নু।

গ্রাম বাংলার বছরের সংস্কৃতি মিশ্রিত এই নৌকা বাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলাউদ্দিন মাহমুদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় এমপি মহোদয় বলেন,গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী সংস্কৃতি আমরা ধরে রাখতে চাই।

এবছর উক্ত মেলায় কয়েক হাজার লোকের সমাগম ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *