ডুমুরিয়ায় সড়ক দুঘটনায় ঘাতক ডাম্পার ট্রাকের চালক আটক

ডুমুরিয়ায় সড়ক দুঘটনায় ঘাতক ডাম্পার ট্রাকের চালক আটক

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

:খুলনার ডুমুরিয়ায় ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা  একই পরিবারের ৪ জনসহ ৫ যাত্রীর নিহত হওয়ার ঘটনার ঘাতক ড্রাইভারকে  মঙ্গলবার (৫ই মার্চ) দুপুরে ডুমুরিয়া বাজার এলাকা হতে খর্ণিয়া হাইওয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে শনিবার দুপুর ৩ টার দিকে ইটভাটার  ডাম্পার ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলার জিয়ালতলা গ্রামের বিশ্বজিত বিশ্বাস(৩৫), তার শাশুড়ি বিলপাবলা গ্রামের মৃত অনিমেশ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫), বিশ্বজিত বিশ্বাসের শ্যালক অপু ঢালীর স্ত্রী নিপা ঢালী (২৮) ও আঙ্গারদহ গ্রামের হান্নান মোড়ল ওরফে তাজুর ছেলে সাব্বির মোড়ল (২৫) নিহত হয়। দূর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত বিশ্বজিতের মেয়ে অর্ণি বিশ্বাস (৪), ছেলে অর্জিত বিশ্বাস (৬) ও স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৮) কে ডুমুরিয়ার ফায়ার সার্ভিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে তাদেরকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু অর্নি বিশ্বাস (৪) মৃত্যু বরন করে। ঘাতক ডাম্পার ট্রাককে আটক করা হয়েছে। যার নম্বর (খুলনা মেট্রো শ ১১-০৫১০)। ট্রাকটি এমএসবি ভাটার মালিক পুষ্পক সরদারের গাড়ি । দুঘটনার ঘটনার ২৪ দিন পর ঘাতক ট্রাক চালক মোঃ সজিব হোসেন সাজুকে আটক করেছে পুলিশ। সে উপজেলার রানাই গ্রামের মোঃ ওহিদুজ্জামানের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *