চট্টগ্রামে আত্মহত্যা ও ছুরিকাঘাতে নিহত ২ 

চট্টগ্রামে আত্মহত্যা ও ছুরিকাঘাতে নিহত ২ 

 চট্টগ্রামে আত্মহত্যা ও চুরিকাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে লিমা আকতার (২০) নামের এক তরুনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ (বুধবার) ভোরে নগরীর খাজা রোডে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী লিমা আকতার চাঁন্দগাও থানাধীন খাজা রোডের বাসিন্দা আবদুল খালেকের কন্যা।
 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির এ এস আই শীলব্রত বড়ুয়া জানান, বুধবার ভোরে চান্দগাও থানার খাজা রোড এলাকা থেকে গলায় ফাস দেয়া এক তরুনীকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে কর্ণফুলী উপজেলার চরলক্ষা গ্রামে দুই বন্ধুর ঝগড়া থামাতে গিয়ে চুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোহাম্মদ মুরাদ (২৫) সে কর্ণফুলী উপজেলার চরলক্ষা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবদুর রহিমের ছেলে।
সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার রাতে চরলক্ষা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় জুয়েল ও ফোরকান নামের দুই বন্ধুর গ্রুপের মধ্যে ঝগড়া শুরু হলে খবর পেয়ে ঝগড়া থামাতে সেখানে যান মুরাদ।
এতে মুরাদের সাথে ফোরকানের তর্কবিতর্ক হলে ফোরকানের লোকজন মুরাদকে চুরিকাঘাতে আহত করে। গুরুতর আহত মুরাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন।
এ ব্যাপারে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, অভিযুক্তদের বিরোদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *