এমপি সালাম মূর্শেদীর প্রচেষ্টায় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের অবহেলিত পিয়ারা গ্রামে ইটের সোলিং দ্বারা নির্মিত হচ্ছে ৭৮১ ফুট পাকা রাস্তা। সূত্র জানায় উক্ত গ্রামে কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ কোনই উন্নয়নের ছোয়া নেই।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নির্বাচিত হওয়ার পর উক্ত গ্রামের মধ্যে দিয়ে ২ কিলোমিটার হ্যারিংবন (ডাবল ইটের সোলিং) দ্বারা একটি রাস্তা নির্মিত হয়েছিল প্রায় ২ বছর পূর্বে। এ কারনে উক্ত গ্রামের মানুষ শ্রীফলতলা ইউনিয়নের সাথে সংযুক্ত হওয়ার প্রধান রাস্তা চন্দনশ্রী গ্রামের সাথে সংযুক্ত হয়েছে।
এ কারনে পিয়ারা গ্রামের স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা কাদা বা পানি মিশ্রন ব্যতিত বিদ্যালয়ে সহজে যাতায়াত করতে পারে। এমপি সালাম মূর্শেদী আবারো পিয়ারা গ্রামের একটি কাচা রাস্তায় ৭৮১ ফুট ইটের সোলিং দ্বারা রাস্তা নির্মান করায় উক্ত গ্রামের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
রাস্তা নির্মান কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম শেখ, আওয়ামীলীগ নেতা আকরাম খান, সারাফাত হোসেন উজ্জল, কামরুল খান, মাহাবুবুর রহমান, জামাল শেখ, জাহিদ শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
দেশকে স্বয়ংসম্পুর্ণ করতে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই: সালাম মূর্শেদী
“প্রজেক্ট হিলসা ” বৃহদাকার রেস্তোরার খাবরের মূল্য তালিকা নিয়ে জনমনে আতঙ্ক

