সুজন মাহমুদ, মাগুরা।
মাগুরা মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নের অন্তর্গত রাহাতপুর স্লুইসগেট হতে উত্তর দিকে খাল পাড় দিয়ে সামান্য এগিয়ে যেতেই চোখে পড়বে এক বিশাল কর্মযজ্ঞের।দেখে মনে হবে এটা কোন ব্যক্তির নিজস্ব জমিতে ঘের খনন চলছে আসলে তা নয় ঘেরের পূর্ব পাশে অন্তত ১০ মিটার দৈর্ঘ্য করে পুরো জমির পূর্ব পাশ কাটা হচ্ছে।নেই ওয়াপদা’র কোন লিখিত অনুমতি।ঘের খননের মাটি চলে যাচ্ছে স্থানীয় ইট ভাটা গুলোতে।এছাড়াও মহম্মদপুরের বিভিন্ন জায়গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে এই ব্যবসা ও অবৈধ দখল।আর ইট ভাটার নিয়ন্ত্রিত এসব অবৈধ থ্রি-হুইলার ও ট্রাক্টর গাড়ির কারণে একদিকে যেমন রাস্তার ক্ষতি হচ্ছে অন্যদিকে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা কেউ পঙ্গুত্ব বরণ করছে আবার কেউ পরপারে পাড়ি জমাচ্ছে।স্থানীয় মানুষের দাবি এসব অবৈধ যানবাহন ও অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সব সমস্যার সমাধান হবে।
সরেজমিনে গিয়ে জানা যায়,রাজাপুরের গনেশ নামের জনৈক ব্যক্তি সহ আরও ২/৩ জন এই ঘের খননের সাথে জড়িত রয়েছে।

