//এম মুরশীদ আলী//
“লিল্লাহি তাকবীর-আল্লাহু আকবার, দ্বীন ইসলাম-জিন্দাবাদ”। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর উদ্যোগে ২দিন ব্যাপী ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল গত ২৭ ও ২৮ নভেম্বর বিকেলে রূপসা উপজেলা সদর কাজদিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ওয়াজের আগে কুরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
মাহফিলে কুরআনের আলোকে তাফসীর পেশ করেন- বাংলাদেশ আল-কোরআন গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সুলাইমান কবীর নোমানী।
মাজলিসে ইসলামী জীবন ও সুন্নাহের উপর আলোচনা করেন- মাজলিসুল মুফাসসিরীন খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম জাহিদী, নওগাঁ জেলা সহ-প্রচার সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ, যশোর থেকে আগত হাফেজ মাওলানা নুরুল ইসলাম আজাদী, সহকারী অধ্যাপক মাওলানা আজিমুদ্দিন খান, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

দুই দিনের মাহফিলে সভাপতিত্ব করেন- হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী ও মাওলানা হেকমত আলী। উক্ত মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত ক্বারী ও নাশিদ শিল্পী, আব্দুন নূর জালালী ইসলামী সংগীত পরিবেশন করেন।
মাহফিল বাস্তবায়ন কমিটির মাজলিসুল মুফাসসিরীন নেতা হাফেজ ক্বারী রবিউল ইসলাম জিহাদী, হাফেজ মাওলানা মুফতি জাহাঙ্গীর হুসাইন, হাফেজ মাওলানা মাহদী হাসান হেলাল, হাফেজ মাওলানা মো. ফিরোজ হুসাইন গণের একান্ত প্রচেষ্টায় মাহফিল সম্পন্ন হয়েছে।

