রাত পোহালেই ৩১ শে ভাদ্র,১৪২৮ বাংলা ১৭ সেপ্টেম্বর ২০২১ ইঃ, শুক্রবার প্রতি বছরের ন্যায় এবছরও স্ রোড় ফার্নিচার ব্যবসায়ীক পরিষদ, ও শিল্পকারিকর বৃন্দর উদ্যোগে, বাৎসরিক শ্রী শ্রী বিশ্বকর্ম্মা পূজার আয়োজন করা হয়েছে। বৈশ্বিক মহামারীর কারণে গত বছরের ন্যায় এ বছরও সম্পূর্ণ অনাড়ম্বর পরিবেশে।
স্ব রোড ব্যবসায়ীক পরিষদের এর উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে। স্ব রোড ফার্নিচার ব্যবসায়ীক এর সভাপতি, নারায়ন চন্দ্র বালা জানান। মহামারি করোনা ভাইরাসেরর কারনে ,জনসমাগন এড়াতে নিয়ম রক্ষার্থে, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস থেকে রোগমুক্তি কামনায়, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য বিশেষ প্রার্থনা সহ সম্পুর্ণ অনাড়ম্বর পরিবেশে, শ্রী শ্রী বিশ্বকর্ম্মা পূজা সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক ব্যাবহার করে পূজা অনুষ্ঠান করা হবে। কিন্তু প্রতিবছর যে বিশ্বকর্ম্মার পূজার মঙ্গল শোভাযাত্রা করা হয় তা এবছর জনসমাগন এড়াতে শোভাযাত্রা করা হচ্ছেনা।
বেদে বিশ্বকর্ম্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা, দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা ইত্যাদি। অর্থাৎ শিল্পবিদ্যায় তাঁর একচ্ছত্র অধিকার। তাই যাঁরা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান তাঁরা বিশ্বকর্ম্মার অনুগ্রহ কামনা করেন।
রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদবিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতা বিশ্বকর্মা বলে কথিত। তিনি উপবেদ, স্থাপত্যবেদ ও চতুঃষষ্টিকলারও প্রকাশক। দেবশিল্পিরূপে তিনি দেবপুরী, দেবাস্ত্র ইত্যাদিরও নির্মাতা। জনশ্রুতি আছে যে, পুরীর প্রসিদ্ধ জগন্নাথমূর্তিও বিশ্বকর্ম্মা নির্মাণ করেন।
//পলাশ চন্দ্র দাস, বরিশাল//
খুলনার রূপসায় শিশুকে শারিরীক নির্যাতনকারী মুছা গ্রেফতার

