বাঁশখালীর গন্ডামারা শহিদ মাওলানা আহমদ হোছাইন ও মাওলানা শফিকুর রহমান নঈমী রহঃ স্মৃতি সংসদ ব্যবস্থাপনায় রহমানিয়া ফাযিল মাদরাসার ময়দানে এলাকাবাসীর সাবিক সহযোগিতায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার ৯ ই জানুয়ারী পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হজরত মাওলানা আহমদ কবির এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আল্লামা ড, এস, এম, বোরহান উদ্দীন।
উদ্বোধক ছিলেন, শহিদ মাওলানা আহমদ হোছাইন ও মাওলানা শফিকুর রহমান নঈমী রহঃ স্মৃতি সংসদ এর সভাপতি মাওলানা বশির আহমদ, প্রধান আলোচক ছিলেন, ঢাকা হযরত গাউছুল জামে মসজিদের খতিব আল্লামা শায়খ সৈয়দ হাসান আল আজহারী, মাহফিলে বিশেষ বক্তা ছিলেন,পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক হযরতুল আল্লামা মুহাম্মদ মমতাজুল হক নঈমী, পটিয়া থানা গহিরা নুরিয়া মাদরাসার সুপার মাওলানা আহমদ হোসাইন নিজামী, আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হেড মাওলানা মাওলানা আহছানুজ্জামান আলকাদেরী, প্রমুখ উপস্থিত ছিলেন মাওলানা ওসমান, বিশিষ্ট সমাজ সেবক মাও: আমিন উল্লাহর সঞ্চালনায় মাওলানা শওকতুল ইসলাম, মাওলানা আজগর হোছাইন।
// চট্টগ্রাম প্রতিনিধি//
নানা আয়োজনের মধ্য দিয়ে রূপসায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

