বরিশালে নানা আয়োজনে দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

বরিশালে নানা আয়োজনে দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

//পলাশ চন্দ্র দাস: বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীতে  বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা গেছে নানা আয়োজনের মাধ্যমে  যজ্ঞ ভক্তিগীতি আর আরতির মাধ্যমে  বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। বেশকিসু মন্ডপে সন্ধ্যায় আরতি আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ।

শ্রী পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজায় শনিবার সকাল থেকেই অঞ্জলি প্রদান শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ায় মহল্লায় বারোয়ারি পূজা এবং ব্যক্তিগত মিলিয়ে বরিশাল নগরীতে প্রাই তিন হাজার সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে এবারে এই পূজার সংখ্যা গত বছরের চেয়ে কমে এসেছে। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত শিক্ষার্থীরা তাদের স্কুল কলেজে এবং মন্ডপে এসে উপস্থিত হয়। দেবীর কাছে পুরোটা বছর যেন নির্বিঘে এবং মনোযোগ সহকারে পড়াশুনা করে ভালো ফলাফল করতে পারেন এই কামনা করে।

আর চলামান করোনাকালীন সময়ে নিজেদের ও সংসারের অন্যদের মঙ্গল কামনা করেন  ভক্তরা। সরস্বতী পূজা করতে আশা পুরোহিত শেখর চক্রবতী বলেন মহামারী করোনার কারনে অনেক স্থানে সরস্বতী পূজা করা হচ্ছেনা। আর এবারের সরস্বতী পূজোতে সকল শিক্ষার্থীরা পূজার শেষে মহামারী করোনার জন্য বিশেষ প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *