আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভয়নগরে ৫নং শ্রীধরপুর ইউপি / ইউনিয়নের অতি পরিচিত মুখ, নিপীড়িত মানুষের বন্ধু, তুমুল জনপ্রিয়তার শীর্ষে আওমীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ আব্দুল্লাহ ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৫নং শ্রীধরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে ইউনিয়ন বাসীর ভালোবাসায় দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন- শেখ আব্দুল্লাহ
তিনি বলেন, আগামী ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তাকে মনোনয়ন দিলে নির্বাচনে জয়লাভ করে নৌকার মান বজায় রাখতে পারবেন বলে আশাবাদী ইউনিয়ন বাসীর ৷

যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের (৩নং ওয়ার্ড) শংকরপাশা গ্রামের মোঃ নূর মোহাম্মদ শেখের কৃৃতি সন্তান জনদরদী অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, সৎ ও নির্ভীক লড়াকু সৈনিক, ইউনিয়ন বাসীর নিবেদিত প্রাণ ও একমাত্র নয়নের মনি শেখ আব্দুল্লাহ ৷ তিনি রাজনীতিসহ বিভিন্ন সামাজিক অংগ সংগঠনের সাথে জড়িত থেকে অসহায়, অচল, অনাহারে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধান করার আপ্রাণ চেষ্টা করেন এবং সমাজের অবহেলিত মানুষদেরকে স্বার্বক্ষণিক বট বৃক্ষের ছায়ার ন্যায় তাদেরকে মনের সাহস যুগিয়ে নিজের অন্তরের অন্তস্থলে আগলে ধরে বুকটা শীতল করেন বড় মনের অধিকারী শেখ আব্দুল্লাহ ৷

ছাত্রলীগের রাজনীতির মধ্যদিয়ে তাঁর আওয়ামী রাজনৈতিক অঙ্গনে পদার্পন।এক যুগের ও বেশি সময় ধরে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
তিনি বলেন, সবার উপরে মানুষ সত্য”তাহার উপরে নাই, হে মানব তুমি সত্যেরই মাঝে মানুষের দিও ঠাঁই ৷ মানুষ মানুষেরই জন্য, সকলের অন্তরের মাঝে বেঁচে থাকতে চাই-আজীবন ৷
তিনি নৌকার মাঝি হয়ে সর্বশ্রেনীর মানুষের সমস্ত দুঃখ দুর্দশাকে পার করে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে একত্রিত করার অঙ্গীকার করেন। ইউনিয়ন বাসী ও তাকে নৌকার মাঝি হিসাবে দেখতে চায়।
//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
কুমিল্লার ঘটনা ব্যাপকভাবে তদন্ত হচ্ছে, তাদেরকে আমরা খুঁজে বের করবই: প্রধানমন্ত্রী

