// আ: রাজ্জাক শেখ//
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের মিল্কি দেয়াডা ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা ২৫জুন বিকালে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলহাজ্ব শেখ মো: আনিসুর রহমান মিঠুর নেতৃত্বে এক মিছিল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিল্কি দেয়াড়া বাজার মোড় এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তৃতা করেন জেলা কৃষক লীগের সদস্য মোশারফ হোসেন কুটি,ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আসলাম শেখ,ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ খান রাসেল, ইউপি সদস্য মিরাজ মল্লিক, আবুল বাশার, আবুল কালাম আজাদ, রুহুল আমিন।
এ সময় শহীদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, আকাশ ঢালী, বাবু,শামীম ওসমান, রিপন, নূরনবী, বাবু কাজী, মিজান মোড়ল, সোহাগ হোসেন, আরিফ, সজল খান, আনোয়ার হোসেন, শুকুর, হাসান, সোহেল, নুরজাহান শিউলি. রেশমা, আসমা,রোজিনাসহ শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

