রূপসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

//এম মুরশীদ আলী//

সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন গত ২২ নভেম্বর বিকেলে রূপসার রামনগর আকবরের মোড়ে এলাকায় অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ভূক্তভোগীর মেয়ে খায়রুন্নাহার পলি। তাঁর সাথে উপস্থিত ছিলেন ভূক্তভোগি মো. আবুল খায়ের, স্ত্রী মমতাজ বেগম, মেয়ে পপি বেগম, পুত্রবধূ রোকসানা বেগম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে- রূপসার নৈহাটী ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে আবুল খায়ের (৬০) রামনগর মৌজায় ওয়ারেশ সূত্রে জমি পেয়ে ভোগদখলে আছেন।

অথচ বিবাদী মহিউদ্দিন আহমেদ এর মেয়ে রেজওয়ানা সুলতানা মুক্তা, মৃত সামসুর রহমানের মেয়ে নূরুন নাহার গং সহ খুলনা নগরীর গোবরচাকা এলাকার মহিউদ্দিন আহমেদের ছেলে মো. রাজিবুল, মো. সজল, মৃত শামসুর রহমানের মেয়ে শামসুন্নাহার মুন্না, তাছাড়া রামপাল উপজেলার মৃত মালেক ফারাজির ছেলে জাকির ফারাজি, মহিউদ্দিন আহমেদের মেয়ে লুনা বেগম গন আমার আত্মীয়-স্বজন। তাদের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলছে। গত ২০ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে রামনগর, আবুল খায়েরের দোকানে থাই গ্লাস লাগানোর কাজ করে মিস্ত্রি। এ সময় বিবাদী রেজওয়ানা সুলতানা মুক্তা এসে জোরপূর্বক কাজ বন্ধ করে দেয়। আবার বিকেলে পুনরায় দোকানের কাছে বিবাদীগণ খায়েরের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, তখন প্রতিবাদ করলে খায়ের ও তার স্ত্রী মোমতাজ বেগম (৫৫),  বড় জামাতা জাহিদুর রহমান (৪০) কে লাঠি-সোটা দিয়ে মারপিট করতে থাকে। এ হামলায় খায়েরের স্ত্রী ও জামাতা জাহিদুর রহমান মারাত্মক আহাত হন। তাদের ডাক চিৎকারে লোকজন ছুটে এলে বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

এঘটনায় রূপসা থানায় লিখিত অভিযোগ হয়েছে। বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *