রূপসায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রূপসায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী //

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেন- খেলা-ধুলায় মন ও সাস্থকে সুস্থ রাখে। আমাদের রূপসায় একটি আধুনিক স্টেডিয়াম করার স্বপ্ন দেখছি। কারণ এ অঞ্চলে অনেক জাতীয় খেলোয়াড়রের জন্ম হয়েছে। তাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আগামী দিনে জাতীয় নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে রুপসী রূপসা উন্নয়ন অগ্রগতি করা হবে। বক্তৃতায় তিনি আরও বলেন- রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। তাদের জন্য পরিশুদ্ধ পানি ব্যবস্থা করতে পারলে সুপেয় নিরাপদ পানি পাণে মানুষের অসুখ-বিসুখ কমে যাবে। আমরা বিশ্বাস করি বিএনপি জনগণের দল, জনগণের জন্য কাজ করে। আপনারা ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।

রূপসায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আরাফাত রহমান কোকো স্মৃতির জেলা আহবায়ক আরিফুর রহমান আরিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, শেখ আনিছুর রহমান, নাজমুস সাকিব পিন্টু, শেখ আলী আসগর, শাহানুর রহমান খান আরজু, আব্দুস সালাম মল্লিক, মোল্লা রিয়াজুল ইসলাম, সাংবাদিক জিএম আসাদুজ্জামান, ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান, উপজেলা বিএনপি মোল্লা সাইফুর রহমান সাইফ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, তারেক, শফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ শিকদার, আসাদুল ইসলাম বিপ্লব।

এ খেলার চুড়ান্ত দায়িত্ব পালনে ছিলেন- ফিফা রেফারি বাশির আহমেদ লালু এবং তার সহযোগি রেফারি সাইফুল ইসলাম ও তৌহিদ হোসেন।

খেলায় সান স্পোর্টিং ক্লাব ২টি গোল করে বিজয়ী হয় এবং এসবি আলী ফুটবল একাদশ টীম পরাজিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *