খুলনার রূপসায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা মেশিন দিয়ে প্রশংসা স্থাপন নির্বাহীর

খুলনার রূপসায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা মেশিন দিয়ে প্রশংসা স্থাপন নির্বাহীর

//এম মুরশীদ আলী, রূপসা//

খুলনার রূপসার বিভিন্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গত ১০ নভেম্বর সকাল ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অত্যাধুনিক প্রযুক্তির এ মেশিন দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন নির্বাহী অফিসার সানজিদা রিক্তা। তারই প্রচেষ্টার জন্য রূপসার নারী শিক্ষার্থীরা প্রথমবারের মতো পেল প্রযুক্তিনির্ভর এক বৈপ্লবিক সমাধান।

বিতরণী সভায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা সভাপতির বক্তব্যে বলেন, কিশোরীদের ঋতুস্রাবের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার বাড়াতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ মেশিন উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছর উন্নয়ন তহবিল হতে দেওয়া হয়। এ বছর প্রথম স্বাস্থ্য সুরক্ষা মেশিন পাচ্ছে সৈয়দ আরশাদ আলী সবুরন্নেছা গার্লস কলেজ, যুগিহাটি খান মোহাম্মদপুর শিরগাতী মাধ্যমিক বিদ্যালয়, কমরেড রতন সেন বালিকা বিদ্যালয়, নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় গুলিতে ১টি করে মেশিন দেয়া হয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা আশ্বাফুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইচগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বিশ্বাস, নৈহাটী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস, সাংবাদিক নেতা রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *