//পলাশ চন্দ্র দাস, বরিশাল //
মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো বালাই না থাকলেও কোরবানির ঈদের দিনের বিকেল থেকে আজ বিকেলে ভিড় অনেকটাই বেড়েছে বিনোদনকেন্দ গুলোতে । বিশেষ করে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন বধ্যভূমি, মুক্তিযোদ্ধা পার্ক, চাঁদমারী সংলগ্ন বটতলা ও বেড়িবাঁধ সড়ক,বঙ্গবন্ধু উদ্যান, প্লানেট পার্ক, আমানতগঞ্জের পার্ক, ভাটিখানা সুকান্ত বাবু পার্ক, আমতলার মোড়স্থ স্বাধীনতা পার্ক, কালিজিরা ব্রিজ, তালতলী ব্রিজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুসহ বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়ার বেড়িবাঁধ,বেলতলা খেয়াঘাট, তালতলী ব্রিজ, এলাকায় ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
নগরীর মুক্তিযোদ্ধা পার্কে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আশা একব্যক্তি বলেন কর্ম ব্যস্ততার কারণে স্বাভাবিকভাবে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াতে পারি না। তাই বছরের দুই ঈদের ছুটিতে যেটুকু পারি বেড়িয়ে নেই। তবে এবারে বরিশালের বাইরে আর যাওয়া হয়নি। তাই আজ মুক্তিযোদ্ধা পার্কে এসে নৌকায় করে কীর্তনখোলা নদীতে সবাইকে নিয়ে ঘুরে বেড়িয়েছি। তবে দুঃখের বিষয় হলো হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ মাস্ক পরিধান করেনি।
অপরদিকে নগরীর তালতলী ব্রিজ এলাকায় প্রেমিকাকে নিয়ে ঘুরতে আশা সুমন বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বরিশালের কোথাও ঘুরতে যাওয়া মানেই একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। গার্লফ্রেন্ড কে নিয়ে প্রথমে কীর্তনখোলা নদীর তীরে এলাকায় ঘুরতে গেলাম। সেখান থেকে তালতলী ব্রিজে আসলাম। ব্রিজের ওপর দিয়ে যেদিকে তাকাবেন শুধু সবুজ দেখতে পাবেন। আর সবুজের বুক চিরে ছোট নদীটি বয়ে চলে গেছে। এ এক অন্যরকম দৃশ্য। তবে দুঃখের বিষয় করোনা এতটা বেড়েছে যে, সবার মাস্ক পরা উচিত। কিন্তু বেশিরভাগেই মাস্ক পরছেন না। আর আশপাশে প্রশাসনের লোক থাকলেও তারাও কিছু বলছেন না।

