বরিশালে ১৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বিভাগীয় সমাবেশ ও প্রতিবাদ

বরিশালে ১৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বিভাগীয় সমাবেশ ও প্রতিবাদ

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল//

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মদের বিধিমালা বাতিল পাঠ্যপুস্তকের সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করে ইসলামিক আদর্শে রাষ্ট্রগঠনে ১৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশে বিভাগীয় সমাবেশ করেছে বরিশালে। শুক্রবার(২০মে) বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই সমাবেশে বিভাগের ৬ জেলা থেকেই দলে দলে নেতাকর্মীরা এসে অংশ নেয়। নির্ধারিত সময় বিকেল ৩টার আগেই জনসমাগমে পূর্ণ হয় সমাবেশস্থল।

সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চরমোনাই পীর সাহেব মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

১১৬ জন আলেম ওলামাকে বিতর্কিত করে ইসলামকেই হেয় করছে, দাবী করে পাঠ্যপুস্তক থেকে ইসলামি শিক্ষা বাদদেবার সরকার পায়তারা চালাচ্ছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে সব রাজনৈতিক দলের মতামতে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত সশস্ত্রবাহিনী মোতায়েনসহ জাতীয় নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা প্রদান ও ইভিএমে ব্যবহার করা যাবে না বলে দাবী করা হয় সমাবেশে। বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশে বিভাগের ৬ জেলা থেকেই দলে দলে নেতাকর্মীরা এসে অংশ নেয়। নির্ধারিত সময় বিকেল ৩টার আগেই জনসমাগমে পূর্ণ হয় সমাবেশস্থল।

বক্তারা সরকারের নানা সমালোচনা করে অভিযোগ করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মেগা প্রজেক্টের নামে ক্ষমতাসীনরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারের সমালোচনা করে অভিযোগ বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মেগা প্রজেক্টের নামে ক্ষমতাশীনরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

English Dainikbiswa

সাতক্ষীরার স্বর্ণ মামলায় পুলিশ সুপার আলতাফ হোসেন চাকরি হারিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *