// জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী “জাতীয় শোক দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে ৬ ই আগষ্ট শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ(এমপি) সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার এর পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগ নেতা সরদার আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, বিমল বসাক, এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, কে এম হযরত আলী, বিষ্ণু প্রসাদ মল্লিক, শিলা রানী মন্ডল, সদর ইঊনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফসার হোসেন জোয়াদার, মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, এ্যাড, আশরাফুল আলম, শেখ ইকবাল হোসেন, সেচ্ছা সেবকলীগের এম এম হুমাউন কবির,ছাত্রলীগের খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারন সম্পাদকবৃন্দ।
সভায় প্রতিটি ইউনিয়নে ১৫ই আগট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং দেশবিরোধী ষড়যন্ত্র ও অপরাজনীতির বিরুদ্ধে সজাগ দৃষ্টি ও সহযোগী সংগঠনকে রাজপথে থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।

