শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খুলনায় গয়েশ্বর চন্দ্র রায়

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খুলনায় গয়েশ্বর চন্দ্র রায়

//আ: রাজ্জাক শেখ, খুলনা//
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের বিশিষ্টজন নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে।

সমাবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন।

তিনি আরো বলেন,
বর্তমান সরকার বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে।
এ সরকার নির্বাচিত সরকার নয়। তাই সবকিছু লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। দেশের মানুষ অনেক কষ্টে আছে। শেখ হাসিনার ১০ টাকার চাল এখন ৭০ টাকা। চালসহ নিত্যপণ্যের দাম তিন থেকে পাঁচ গুণ বেড়ে গেছে। বিদ্যু, পেট্রল, গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ার কারণে জনগণের পকেট থেকে টাকা নিয়ে কানাডার বেগমপাড়া ও লন্ডনে বাড়ি করছে তারা।
কেউ যদি মনে করে আগামী নির্বাচন আওয়ামী লীগ সভানেত্রীর অধীনে হবে। আর বিএনপি তাতে যোগ দেবে, সেটি ভুল হবে।

দেশের মানুষ এখন ভালো নেই। জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়ছে। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, তেল, চাল এবং ডাল থেকে এমন কোনো নিত্যপণ্যের জিনিস নাই যেটা দাম একশো গুণ থেকে দুইশো গুণ বাড়ে নাই। এই দাম কমাতে হলে খালেদা জিয়ার সরকার দরকার। বিএনপির সরকারের দরকার।

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শনিবার (৪ ফেব্রুয়ারি) সোয়া ১২ টা থেকে কেসিসি মার্কেটের সামনে সমাবেশ শুরু হয়। সবার শুরু থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিল সহকারে দলীয় নেতৃবৃন্দ আসতে শুরু করে।

খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।
এছাড়া বক্তৃতা করেন মেহেরপুরের জাভেদ মাসুল মিল্টন, কুষ্টিয়ার ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সেচ্ছাসেবক দল বিএনপি মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহীর, জেলা সভাপতি শেখ তৈয়েবুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একরামুল হক হেলাল, কৃষক দল জেলা সভাপতি মোল্লা কবির হোসেন, শ্রমিক দল জেলা সভাপতি উজ্জ্বল কুমার সাহা, মহিলা দলের মহানগর সভাপতি আজিজা খানম এলিজা, কৃষক দলের মহানগর সভাপতি আক্তারুজ্জামান তালুকদার সজীব, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *