//এম মুরশীদ আলী//
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”। এ শ্লোগান সঙ্গে নিয়ে রূপসার কিসমত খুলনা এলাকায় ‘পদ্ম যুব উন্নয়ন সংস্থা’র আয়োজনে দক্ষ মহিলা যুব কর্মীদের হাতের কাজের প্রদর্শনী গত ২৯ নভেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উঠান বৈঠকের মাধ্যমে হস্তশিল্পের বিষয়, বাল্যবিবাহ ও শিশুর মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সচেতনতা বৃদ্ধি আলোচনা শেষে সংস্থার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান।
এ সময় হস্তশিল্প সংস্থার পারিসা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান শেখ।
সংগঠনের সেক্রেটারি নওশাদের উদ্যোগে প্রদর্শনীতে গান পরিবেশন করেন- কলসি ব্যান্ডের শিল্পী ও হস্তশিল্পের সদস্য হানিফুর রহমান হিরোন, সদস্য অভিজিৎ দাস সুমন ও সম্রাট আকবর প্রমুখ।
সফলতা অর্জন বিষয়ে সংস্থা’র উপদেষ্টা মেরিনা বলেন- আমি ২০২৪ সালে সফল জয়ীতা ও সাফল্য নারী উদ্যোক্তা হিসেবে উপজেলা মহিলা অধিদপ্তর থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছি। আমি ঢাকা যুব উন্নয়ন থেকে মাত্র ৩ মাসের পোশাক তৈরির ট্রেনিং নিয়েছিলাম। এরপর ‘মানুষ মানুষের জন্য’ বিবেচনা করে নিজ বাড়িতে নিজ উদ্যোগে পদ্ম যুব উন্নয়ন সংস্থা গড়ে তুলেছি। এখানে হস্তশিল্প সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৩১ জন এবং পোশাক কারখানায় প্রতিদিন কাজ করছে ৩০ জন। এই তরুণ উদ্যোক্তাদের ৩ মাস প্রশিক্ষনের মাধ্যমে গড়ে তুলেছি দক্ষ কারিগর, তারাই পাচ্ছে কর্ম সংস্থানের ব্যাবস্থা। তাদের সংসারে নারীর সহায়তায় ঘরে যাচ্ছে ১৫ থেকে ১৬ হাজার টাকা, দারিদ্র পরিবারের হচ্ছে স্বচ্ছলতা। তাদের দ্বারা পোশাক কারখানায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে- মহিলাদের পোশাক সহ নকশিকাঁথা, বিছানার চাদর, উলের মাফলার, উলের ম্যাড, হ্যান্ড ব্যাগ বাজারজাত করে এখন আমি ব্যাপক লাভবান।

