//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারী। খুলনা-৪ আসনে ৩টি উপজেলার মধ্যে- রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সকল ভোট কেন্দ্রে ১২জন প্রার্থীর মধ্যে ৭জন দলীয় প্রার্থী, ৫ জন স্বতন্ত্র প্রার্থী’র অংশগ্রহনের মধ্যে, ভোটারদের ভোট গ্রহন হবে।
খুলনা- ৪ আসনের মধ্যে রূপসায় ভোটার সংখ্যা ১,৫৫,৪৮০ জন, ভোটকেন্দ্র ৫৯টি। তেরখাদা উপজেলায় ভোটার সংখ্যা ১,০২,১৭১ জন, ভোটকেন্দ্র ৩৬টি এবং দিঘলিয়া উপজেলায় ভোটার সংখ্যা ৯৭,৫০২ জন, ভোটকেন্দ্র ৩৮টি। এ সকল কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগের জন্য সরকারী ভাবে ব্যাপক নিরাপত্তার মধ্যে স্বতস্ফুতভাবে ভোটারগণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবে। এ সকল ভোট কেন্দ্রে যাচ্ছে- প্রিজাইডিং ও পলিং কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপি মহিলা-পুরুষ সদস্যগণ। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তার জন্য পুলিশের গোয়েন্দা শাখা ও পুলিশের টহল টীমের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি টীম টহল দিতে থাকবে।
নির্বাচনে দলীয় প্রার্থীগণ হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী প্রতীক- (নৌকা)। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এস এম আজমল হোসেন প্রতীক- (নোঙ্গর)। বাংলাদেশ কংগ্রেস মনিরা সুলতানা প্রতীক- (ডাব)। জাতীয় পার্টি মো: ফরহাদ আহমেদ প্রতীক- (লাঙ্গল)। ন্যাশনাল পিপলস পার্টি মো: মোস্তাফিজুর রহমান প্রতীক- (আম)। ইসলামী ঐক্যজোট রিয়াজ উদ্দিন খান প্রতীক- (মিনার)। তৃণমূল বিএনপি শেখ হাবিবুর রহমান প্রতীক- (সোনালী আঁশ)। তাছাড়া স্বতন্ত্র প্রার্থীগণ হলেন- এইচ এম রওশান জামির প্রতীক- (কাঁচি)। এম, ডি, এহসানুল হক প্রতীক- (সোফা)। এস এম মোর্ত্তজা রশিদী দারা প্রতীক- (কেটলি)। মো: জুয়েল রানা প্রতীক- (ট্রাক)। মো: রেজভী আলম প্রতীক- (ঈগল) এ ভোট যুদ্ধে অংশগ্রহন করছেন।

