কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপসায় বিএনপির শান্তিপূর্ণ মহড়া ও পথসভা অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপসায় বিএনপির শান্তিপূর্ণ মহড়া ও পথসভা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকুর নেতৃত্বে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে শত শত নেতাকর্মী শান্তির পক্ষে মোটরসাইকেল শোডাউন পূর্বক পথসভা গত ২১ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়।

মোটরসাইকেল শোডাউনটি রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজার থেকে শুরু করে গাজির দোকান মোড়, ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগের মোড়, আলাইপুর বাজার, টিএসবি ইউনিয়নের কাজদিয়া কাঁঠালতলা মোড়, উপজেলা হাসপাতাল মোড়, নৈহাটি ইউনিয়নের নতুন হাট বাজার, দেবিপুর মোড়, নৈহাটি মোড়, পূর্ব রূপসা বাজার, ইলাইপুর মোড়, জাবুসা চৌরাস্তা এবং তিলক কুদির বটতলায় পথসভার মধ্যদিয়ে শেষ হয়েছে।

শুরুতেই পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।

এসময় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

শোডাউনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, সৈয়দ নিয়ামত আলী, কালাম গোলদার, হুমায়ূন কবির, মহিউদ্দিন মিন্টু, এসএম আবুল মালেক, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, রবিউল ইসলাম, শাহ আলম ভূঁইয়া, বনি আমিন সোহাগ, নাজমুল ইসলাম সোহাগ, যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, ইসরাইল বাবু, সৈয়দ মাহমুদ আলী, ফিরোজ শেখ, কাজী আব্দুল হাকিম, খান অলিয়ার রহমান, মহিতোষ ভট্টাচার্য, ইউপি সদস্য সফিকুল ইসলাম বাবু, জিএম জাহিদুজ্জামান, মো. ইবাদুল, ফরহাদ হোসেন, আসাদুজ্জামান পাইক, শাহরুখ হোসেন, জিএম হিরোক, আবু দাউদ ডানিশ, শফিকুল ইসলাম, নাঈম ইসলাম, সাহিদুল শেখ, সোহাগ, সোহেল, দিপ্ত দাস, রানা, মাসুম, সাগর, তরিকুল ইসলাম, সুজন শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *