অসহায় মানুষের পাশে থাকাটাই মানুষের কর্তব্য হওয়া উচিত। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেন, করোনা পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের পাশে আছে। এই করোনা মহামারিতে অসহায় কর্মহীনদের মাঝে সহায়তা ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

তিনি আর ও বলেন, অভাবী মানুষদের পাশে থাকাটাই এই দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য’। এবারে করোনা মহামারী শুরুর পর থেকেই মানুষকে সচেতন করা, অর্থ সংকটে থাকা মানুষকে খাদ্য সহায়তা করে যাচ্ছি। শুধু হত দরিদ্ররাই নয়, যারা নিম্ন মধ্যবিত্ত, বিপদে থাকলেও মানুষের কাছে চাইতে পারেন না, এমন মানুষদের পাশেও আমি থাকার চেষ্টা করছি।

সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে ২৪ জুন বিকালে রূপসা উপজেলা দলিত কল্যাণ সংস্থার কার্যালয়ে ৩’শত অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় আমন্ত্রীত বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টিএসবি সদর এমপির প্রতিনিধি সৈয়দ মোরশেদুল আলম বাবু,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। ইউপি চেয়ারম্যান মো:জাহাঙ্গির শেখের সভাপতিত্বে ও এমপির প্রতিনিধি এস এম হাবিবের পরিচালনায় বক্তৃতা করেন এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক এমপির প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, শেখ আসাদুজ্জামান, রাজিব দাস টাল্টু, আজিজুল হক কাজল, আজমল ফকির,সরদার নুর ইসলাম,সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু, দলিত কল্যাণ সংস্থার উপদেষ্টা বাকির হোসেন বাকু, সাংবাদিক আ:রাজ্জাক শেখ,সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিল, আরাফাত,রাসেল,শিমুল,ছাত্রলীগের এস এম রিয়াজ,হিমেল,জাহিদুলসহ দলের নেতৃবৃন্দ।
আ. রাজ্জাক শেখ,খুলনা ব্যুরো :
গজারিয়ায় মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ঈদগাঁ পাকাকরন কাজ উদ্বোধন

