বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় বরিশাল মহানগরীতে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করেছেন বরিশাল মহানগর যুবলীগ। ১৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের সম্মুখে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শুভ উদ্ধোন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক (এমপি) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস,বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড একে এম জাহাঙ্গির হোসাইন,মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড, আফজাল হোসেন, বরিশাল জেলা আওয়ামী যুবলীগ সভাপতি জাকির হোসেন সাধারন সম্পাদক এ্যাড, ফজলুল করিম শাহিন,মহানগর যুবলীগ নেতা ও আইনজীবী সমিতি সাধারন সম্পাদক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ২নং প্যানেল মেয়র এ্যাড,রফিকুল ইসলাম খোকন , মহানগর যুবলীগ যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন জুয়েল প্রমুখ।
পরে উদ্ধোধক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে এক বণ্যাঢ্য র্যালি বেড় হয়ে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক ঘুড়ে পুনরায় দলীয় কার্যলয় শেষে হয়।
এর আগে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সকাল থেকে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা ও বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ড যুবলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ বিভিন্ন রং-বেরংয়ের ব্যানার,প্লেকার্ড ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন।
//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//
জাল ভোট, সংঘর্ষে ও বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সিলেটের ইউপি নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে

