//এম মুরশীদ আলী//
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষ ও কিশোর-কিশোরীদের ইতিবাচক আচরণে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ দিয়েছে রূপসা ব্র্যাক। গত ৬ অক্টোবর সকাল ১০ টায় নৈহাটী ইউনিয়ন আলো ফুটবেই মো. সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয় পরিচর্যা ও পুনবার্সন কেন্দ্রে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষন দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডিপুটি ম্যানেজার (লিগ্যাল প্রোটেকশন) মহিতোষ সরকার এবং সাংবাদিক এম মুরশীদ আলী প্রমূখ।
প্রশিক্ষনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা রশিদা মেঘলা বিষদ আলোচনা করেন। এ সময় বলেন, ব্র্যাক প্রতি রবিবার পারিবারিক বিষয়ে আইনি সহয়তা প্রদান করা হয়ে থাকে। কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করা হয়। যেমন-মেয়েদের ১৮’র আগে বিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং ছেলেদের ২১ আগে বিয়ে করানো যাবেনা। তাছাড়া কিশোরী ও ‘মা’ দের সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। সমাজের নারীর অংশ গ্রহনে পারিবারিক পরামর্শ, জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর ধ্যান-ধারণার বিষয়ে অবহিত করেন। এভাবে রূপসার মানুষকে সচেতন হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে রূপসা ব্র্যাক।

