//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
বে-সরকারি সেচ্ছাসেবী সংস্থা দলিত-এর আয়োজনে ১৩ আগষ্ট বৃহস্পতিবার দিনব্যাপী চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ওপুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে ।
দলিতের শিক্ষা প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস এর সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক সুবীর আরো উপস্থিত ছিলেন স্পন্সরশিপ অফিসার বিপ্লব মন্ডল , প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস, বিপ্লব দাস সহ ১২টি দলের শিক্ষা কেন্দ্রের শিক্ষক বৃন্দ । প্রতিযোগিতায় চিত্রাংকন নাচ-গান ও অভিনয় বিষয়ে ১২ টি দলিত শিক্ষা কেন্দ্রের ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে । প্রতিযোগিতা শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

