সরকার নির্ধারিত হতদরিদ্রও দিনমজুর পরিবারের মাঝে ১০ টাকা মূল্যে” ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন

সরকার নির্ধারিত হতদরিদ্রও দিনমজুর পরিবারের মাঝে ১০ টাকা মূল্যে” ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

সরকার নির্ধারিত হতদরিদ্রও দিনমজুর পরিবারের মাঝে ১০ টাকা মূল্যে” ৩০ কেজি চাল বিতরণ কালক্রম উদ্বোধন করা হয়েছে।

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ,এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের হতদরিদ্র মানুষের মাঝে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রণোদনা ও নির্দেশনার আলোকে “সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যের” ৩০ কেজি করে চাল,হতদরিদ্রের বিতরণ করা হয়েছে।

সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত, হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী।

২২ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় ১২ নং চান্দ্রা ইউনিয়ন চান্দ্রা বাজার ও চান্দ্রা চৌরাস্তায় চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন চান্দ্রা বাজারের ডিলার মোঃ স্বপন পাটওয়ারী, চান্দ্রা চৌরাস্তার ডিলার মোঃ ইব্রাহিম হোসেন (ইবু), খাদ্য পরিদর্শক তপন দাস,পরিমল সরকার,মোঃ মুজিবুর রহমান পাটওয়ারী পরিবার পরিকল্পনা পরিদর্শক চান্দ্রা ইউনিয়ন,১নং ওয়ার্ড ইউপি সদস্য খাজা আহমেদ পাটওয়ারী সহ অন্যানরা। হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত সকলের উদ্দেশ্য ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী তিনি বলেন আগামী ৩০ মার্চ চান্দ্রা ইউনিয়ন পরিষদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য দেওয়া হবে আপনার সকলে যথাযথ সময়ে উপস্থিত থাকবেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় ইসলামী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *