//এম মুরশীদ আলী, রূপসা//
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুদানের বাই সাইকেল রূপসা আদিবাসী বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনায় গত ২০ মার্চ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৪ জন শিক্ষার্থীর মধ্যে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। তিনি শিক্ষার্থীদের বাইসাইকেল দিয়ে বলেন- সাইকেলটি যত্রতত্র ব্যবহারে পরামর্শ প্রদান করেন। তোমরা শিক্ষার্থীরা সাইকেলে চড়ে স্কুলে যাওয়া আসার মাধ্যমে অভিভাবকের আর্থিক খরচ কমাতে সাহায্য হবে। তাছাড়া প্রাইভেট, কোচিং ইত্যাদি সময়ে বাইসাইকেলটি তোমাদের নিত্যদিনের সঙ্গি হবে। এভাবে তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ভবিষ্যত উজ্বল করতে হবে। তোমরাই আগামীতে দেশের বিভিন্ন উচ্চপদস্থ নেতৃত্ব দিবে। এমন আশা রেখে প্রধান অতিথি বক্তব্য শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জগন্নাথ দেব, সার্টিফিকেট সহকারী কর্মকর্তা শেখ আহম্মেদ আলী। তাছাড়া উপজেলা আদিবাসী বহুমুখী সমবায় উন্নয়ন সমিতির সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি শংকর বিশ্বাস, সাধারণ সম্পাদক তুষার পাত্র, সদস্য অনিমা শিকদার, সুষমা রাহা প্রমূখ। অনুষ্ঠানে পার্থ প্রতিম পাত্র ৭ম শ্রেণী, রূপা পাত্র ৮ম শ্রেণী, পার্থ বিশ্বাস ১০ম শ্রেণী, সুলতা বিশ্বাস ১০ম শ্রেণী দের মধ্যে বাই সাইকেল দেওয়া হয়।

