এম মুরশীদ আলী||
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচি আওতায় রূপসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ১১ জুন দুপুরে, কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা শেষে চাষিদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে ভিডিও কলিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন- আমাদের উপজেলার কৃষকদের অত্যন্ত সুন্দরভাবে এ সব নারিকেলের চারা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ফলে নারিকেল উৎপাদন বৃদ্ধি পাবার পাশাপাশি এ খাত আরো সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন- বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কৃষি ভর্তুকি দেওয়ার পাশাপাশি দেশের কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানান ফসল ফলাতে সক্ষম হয়েছেন। দেশের কৃষকরা এখন এক অন্যান্য দৃষ্টি স্থাপন করে যাচ্ছে। কৃষকরাই পারে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে। জাতির পিতার আদর্শকে ধারণ করে জাতি এগিয়ে যাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন- রূপসায় ৩ হাজার জন চাষিকে ৫টি করে মোট ১৫ হাজার নারিকেল গাছের চারা দেওয়া হয়। এতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা স্থানীয় উন্নত জাতের এক বছর বয়সের চারা পাই। এ সব নারিকেল চারায় আগামী ৩ বছর পর থেকে ফলন অসা শুরু করবে। ফলন শুরু হলে প্রায় ৩০ বছর পর্যন্ত ভালো ফলন পাওয়া যাবে। এতে করে আমাদের প্রান্তিক, ক্ষুদ্র কৃষকরা লাভবান হবেন।
আলোচনা সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিতিশ চদ্র বালা’র পরিচালনায়- বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা ওসি এনামুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মমিনুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী হাসান, মো. রাজু আহম্মেদ, নীতিশ চন্দ্র বালা, জান্নাতুন নাহার, সমীর কুমার ঘোষ, শোয়েব তরিকুল্লাহ, সোহেল রানা, হিমাংশু রায়, হিমাদ্রি বিশ্বাস, প্রমিলা রানী বালা, মো. মোজাহিদুর রহমান, দেবাশীষ কুমার দাস প্রমুখ।

