ছনুয়া ইউপিতে নগদ অর্থ পেলো ৩০০ পরিবার

ছনুয়া ইউপিতে নগদ অর্থ পেলো ৩০০ পরিবার

// চট্টগ্রাম প্রতিনিধি //
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন ছনুয়া ইউপিতে ঘূর্ণিঝড় ইয়েস ও কোভিট-১৯-এ ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে অর্থসহায়তা প্রদান করা হয়। ১৮ জুলাই (রবিবার) সকালে ছনুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ছনুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ।
উপজেলা ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ শহিদুল্লাহ সিকদার, ইউপি সচিব অরুণ জয় ধর সহ ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের প্রত্যেক পরিবারকে ১০০০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
তৎমধ্যে কোভিট-১৯-এ ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার এবং ২৭৫ টি পরিবার রয়েছে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত। বিতরণকালে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুন অর রশিদ বলেন,বর্তমান সরকার দেশের প্রতিটি জেলা-উপজেলায় হতদরিদ্র,ঘূর্ণিঝড় ইয়েস ও কোভিট-১৯ এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ধারাবাহিক ভাবে নগদ অর্থ প্রদান ও চাল বিতরণ সহ বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় প্ররানমন্ত্রীর উপহারের অংশ হিসেবে রবিবার সকাল থেকে ছনুয়া ইউপিস্থ কোভিট-১৯-এ ক্ষতিগ্রস্ত ও ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সহ ৩০০ পরিবারের মধ্যে অর্থ সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *