রাণীশংকৈলে আবারো ২ শারিরীক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও

রাণীশংকৈলে আবারো ২ শারিরীক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আবারো ২ শারিরীক (৬ জানুয়ারি বৃহস্পতিবার) প্রতিবন্ধী জোছনা ও হুসনেয়ারাকে আবারো হুইলচেয়ার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

উপকারভোগী হুসনেয়ারা আক্তার উপজেলা নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে এবং জোছনা খাতুন হোসেনগাঁও ইউনিয়নের রাউত নগর গুচ্ছগ্রামের মুক্তার আলীর মেয়ে।

হুইলচেয়ার দেওয়া সময় উপস্থিত ছিলেন ইউএনও’র প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ”লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, ,প্রেসক্লাব পুরাতনের সদস্য মাহাবুব আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, জন্মথেকে এই দুই শারিরীক প্রতিবন্ধী  চলাফেরায় অক্ষম হুসনেয়ারা ও জোছনা দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের পক্ষ থেকে চেয়ার কেনার সামর্থ্য তাদের ছিল না। গত ৫ জানুয়ারি  ইউএনও স্টিভ কবির ওই এলাকার জনৈক ব্যক্তির মারফত তাদের হুইলচেয়ার কেনার অসামর্থ্যের কথা জানতে পারেন। এরপর তিনি পরের দিনই দুটি হুইলচেয়ার কিনে নিয়ে আসেন। বৃহস্পতিবার এসিল্যান্ডকে দিয়ে চেয়ার দুটি তাদের বাড়িতে পৌঁছে দেন।

হুইলচেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী হুসনেয়ারা ও জোছনা এবং তাদের পরিবারের সদস্যরাও ইউএনও’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন।এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, আমি ইউএনও স্যারের পক্ষ থেকে চেয়ার দুটি দিতে আসি। এরকম একটি মহৎ কাজে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী যুবতী ধর্ষণ-ধর্ষক গ্রেফতার

ডুমুরিয়ার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় বারের মত সভাপতি হলেন ইঞ্জিঃ অরুন মহলদার 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *