মো: শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধি :
যশোরের অভয়নগরে মেসার্স হক টেডিং কর্পোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২০ জানুয়ারি (বৃহস্পতিবার ) সন্ধ্যায় পুড়াখালি ফকিরবাগান হযরত ফাতেমাতুজ্জোহরা (রা) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব নাসিমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুলইসলাম মল্লিক।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের চেয়ারমান মো. মাহবুবুর রহমান, সমাজ সেবক নওয়াব আলী, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, শিক্ষক এস এম এমদাদুল হক, মাওঃ সাজ্জাদুর রহমান, হাফেজ ওয়ালিউল্লাহ, ।
এসময় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হযরত ফাতেমাতুজ্জোহরা (রা) মহিলা মাদ্রাসা ও এতিমখানা মোহতামিন আশিক এলাহি ।

