//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া প্রতিনিধি//
ডুমুরিয়ায় সালেহা ওহাব প্রকল্পের উদ্যেগে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩টার উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে শীর্তার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা সালেহা ওহাব প্রকল্পের সভাপতি নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদার হোসেন, আরো বক্তব্য রাখেন সালেহা ওহাব প্রকল্পের ব্যাবস্হাপক পরিচালক আমেরিকা প্রবাসী মোঃ সাইফুল ইসলাম মোড়ল, মাওলানা মাহাবুবুল হাসান, ইউপি সদস্য আব্দুল কাশেম, রাশিদা বেগম, সচিব কামরুজ্জামান প্রমুখ। সভা শেষে অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত বিতরন করেন অতিথিবৃন্দরা।
খুলনার ডুমুরিয়ায় কৃষকলীগের দুটি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

