মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে জাটকা রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরন করা হয়েছে।
৬ মার্চ রবিবার সকালে ইউনিয়ন পরিষদে চাউল বিতরন করা হয়।
চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী বলেন, আমার ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ১ হাজার ৯ শ ৫৮ জন।
পুরো জেলের চাউল কোনো ইউনিয়ই পায়নি। আমি আমার ইউনিয়নের নিবন্ধিত ১ হাজার ৯ শ ৫৮ জন জেলেকেই সমান পরিমান চাউল দিচ্ছি। চাউল বিতরন কালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা তাপস দাস, সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ তাফাজ্জল হোসেন খান সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি মেম্বারগন উপস্থিত ছিলেন।

