অভাবী মানুষদের পাশে থাকাটাই মহামারী দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য: সালাম মূশের্দী

অভাবী মানুষদের পাশে থাকাটাই মহামারী দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য: সালাম মূশের্দী

 

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেন, করোনা পরিস্থিতি নিয়ে কোন কোন রাজনৈতিক দল রাজনীতি করলেও মানুষের পাশে দাঁড়াচ্ছে না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের পাশে আছে। এই করোনা মহামারিতে অসহায় কর্মহীনদের মাঝে সহায়তা ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

 

তিনি আর ও বলেন, অভাবী মানুষদের পাশে থাকাটাই এই দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য’। আমি বরাবরাই সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতার চেষ্টা করি। এবারে করোনা মহামারী শুরুর পর থেকই মানুষকে সচেতন করা, অর্থ সংকটে থাকা মানুষকে সহায়তা করে যাচ্ছি।

 

অভাবী মানুষদের পাশে থাকাটাই মহামারী দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য: সালাম মূশের্দী

 শুধু হত দরিদ্ররাই নয়, যারা নিম্ন মধ্যবিত্ত, বিপদে থাকলেও মানুষের কাছে চাইতে পারেন না, এমন মানুষদের পাশেও আমি থাকার চেষ্টা করছি।

 সালাম মূশের্দী সেবা সংঘের  আয়োজনে  আজ মঙ্গলবার রূপসার নৈহাটি  ইউনিয়নের বাগমারা সরকারী প্রাথমিক বিদ‍্যালয় মাঠে ২০০’শত অসহায় ও দুস্থ শ্রমীকদের মাঝে খাদ‍্য সহায়তা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এসময় জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মি:বাংলাদেশ আজাদ আবুল কালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি চেয়ারম‍্যান কামাল হোসেন বুলবুল,  সাবেক চেয়ারম‍্যান  মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি,  ফরিদ শেখ, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা শামসুল আলম বাবু,  শ্রমীকনেতা হারুন মোল্লা,সাইফুল ইসলাম,  তরিকুল ইসলাম,  শিমুল হোসেন, এস এম রিয়াজ, সাব্বির হোসেনসহ দলের নেতৃবৃন্দ।

//আ; রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…

ত্রাণ সামগ্রী বিতরণ…

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় কর্মহীনদের আর্থিক সহায়তা প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *