//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশায় অভিযান চালিয়ে বসত বাড়ির পাশে কলা বাগান থেকে ৫টি গাঁজার গাছসহ মিরাজ মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানাগেছে, উপজেলার সোনাতলার মুন্সিপাড়া নামক স্থান থেকে ১আগষ্ট (সোমবার) দিবাগত রাত আনুমানিক ১’টার সময় ওই ব্যক্তিকে আটক করেছে অস্থায়ী ফাঁড়ির পুলিশ ।
আটককৃত আসামি সোনাতলার মৃত-মকছেদ মোল্লার ছেলে। সোনাতলার পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক( এস আই) মোঃ নাসিম উদ্দিন জানান, আমিও এএস,আই নাসিম উদ্দিন সরদার সহ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১’টার দিকে ৫টি গাঁজার গাছসহ মিরাজ মোল্লা নামক এক ব্যক্তিকে আটক করি। এব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে শামিম হসান বলেন, মঙ্গলবার দুপুরে সোনাতলা ক্যাম্পের পুলিশ পাঁচটি গাঁজার গাছসহ মিরাজ মোল্লা নামে এক মাদক বিক্রেতাকে অভয়নগর থানায় সোপর্দ করেছে। আটক মিরাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

