অভয়নগরে দুই শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগ

অভয়নগরে দুই শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে দু’টি শিশু কন্যাকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ২ অক্টোবর (রবিবার) ভোর আনুমানিক ৬.৩০ টায় উপজেলার মহাকাল এলাকার ভাঙ্গাগেট বাজার মসজিদে এ ঘটনা ঘটে।
হয়রানির শিকার শিশুদের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাঙ্গাগেট বাজার মসজিদে নূরানী আরবি শিক্ষা কার্যক্রমে প্রতিদিন বেশ কিছু শিক্ষার্থী ফজর নামাজ শেষে পড়তে আসে। ঘটনার দিন ভোরে কলোনি এলাকার ৭ ও ৮বছরের দুইটি শিশু কন্যা আরবি শিখতে আসে। মসজিদের বারান্দায় বসে থাকা মশরহাটি গ্রামের মৃত ইয়াকুব আলী শেখের পুত্র হাবিবুর রহমান (৬০) শিশু দুইটিকে অর্থের লোভ দেখিয়ে যৌন কাজের আহ্বান জানালে তারা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে তারাসহ এলাকাবাসী এসে অভিযুক্তকে নিয়ে জনসম্মুখে একটি খুঁটিতে বেঁধে রাখে। ১নং ওয়ার্ড কাউন্সিলর ঘটনাস্থলে এসে এলাকাবাসির সাথে আলোচনায় বসেন।আলোচনার প্রাককালে হয়রানির শিকার অভিভাবকদের ওই দিন এশাবাদ বসে সুষ্টু বিচারের আশ্বাস দিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যায়। শিশু দুইটির অভিভাবক বলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ওইদিন রাতে এশাবাদ বসাবসির কথা থাকলেও কেউ আমাদের জানায়নি কখন কোথায় বসাবসি হবে। অবশেষে কি বিচার করা হয়েছে সেটা ও আমরা জানিনা।
মহাকাল এলাকার কওসার বলেন, অভিযুক্ত হাবিবুর একটা বাজেলোক ইতিপূর্বে একই ঘটনা ঘটালেও হয়রানির শিকার পরিবারগুলি ভয়ে থানায় অভিযোগ না করায় পার পেয়ে যাচ্ছে হাবিবুর। এলাকার কাউন্সিলর ঘটনার সত‍্যতা স্বীকার করলেও এখন নিরব ভূমিকা পালন করছেন ।
অভিযুক্ত হাবিবুরের কাছে এ প্রতিনিধি জানতে চাইলে ঘটনার বিষয়টি অস্বীকার করেন এবং সবাই মিথ‍্যা বলছে বলে জানান তিনি।
মশরহাটি এলাকার জুয়েল বলেন,ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল অর্থের বিনিময়ে ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানুর মাধ্যমে অভিযুক্তকে ছাড়িয়ে নেয়।
নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানু বলেন, বিষয়টি তেমন কিছু না, কিছু কুচক্রী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করছে।
অভয়নগর থানার ডিউটি অফিসার এসআই শহীদুল ইসলাম বলেন, দুইটি কন‍্যা শিশু যৌন হয়রানি হয়েছে এই মর্মে কোন অভিযোগ পাওয়া যায়নি, পেলে আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *