জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের ফকিরহাটে ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার রাতে উপজেলার কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. আল-আমিন (৩৪) খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
শনিবার সকালে গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেছে র্যাব ।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে খুলনা র্যাব-৬ এর একটি অভিযানিক দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি আল-আমিনকে গ্রেপ্তার করে এবং এসময় তার কাছে থাকা ওই গাঁজা জব্দ করে।
শনিবার সকালে র্যাব-৬’র ওয়ারেন্ট অফিসার মো. আল-এমরান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, আসামিকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

