ফকিরহাটে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফকিরহাটে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট গোয়েন্দা পুলিশ।

সোমবার(৪মার্চ) রাতে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ওমরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক মো. ওমর হাওলাদার (২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা গ্রামের কবির হাওলাদারের ছেলে। বর্তমানে ওমর হাওলাদার বাগেরহাটের মোংলা আবাসনে একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতো।

বাগেরহাট ডিবি পুলিশের পরিদর্শক আহাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল ফকিরহাট বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে মহাসড়কের একটি হোটেলের সামনে থেকে ওমর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ট্রলি ব্যাগ তল্লাসী করে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তার মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *