// নিজস্ব প্রতিনিধি//
মাদকের ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য সারাদেশে কাজ করছে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ টীম। আর তাই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে মাদক চোরাচালানি রোধে বিশেষ নজরদারিতে থাকছে।
আর তাই সীমান্তবর্তী কুমিল্লা জেলার বিভিন্ন থানায় অব্যাহতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার লাকসাম থানা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লাকসাম থানাধীন ট্রানজিট পয়েন্টে অভিযান পরিচালনা করে ৩৪ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আহম্মেদ ফারুককে গ্রেফতার করেন।
এবিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ভবিষ্যতে আরও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

