//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//
১৯/০৮/২০২১ তারিখ সকালে নড়াইল ডিবি পুলিশের নিকট গোপন সংবাদ আসে সাতক্ষীরার মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক (ফেনসিডিল) নিয়ে নড়াইল জেলা হয়ে ঢাকা যাবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম এস আই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় ফোর্স এ এস আই (নিঃ) আলী হোসেন, এ এস আই (নিঃ) মোঃ আলম হোসেন, কনষ্টবল মোঃ মিন্টু নন্দী, কনষ্টবল সরোয়ার, কনষ্টবল মোঃ শিবলী মাহমুদ, কনষ্টবল মোঃ শরিফ ও কনষ্টবল সুব্রত বিশ্বাস সহ নড়াইল হাতির বাগান বাসস্ট্যান্ডে ওতপেতে বসে থাকে। সকাল ০৯:০৫ ঘটিকায় যশোর-কালনাগামী বাস এসে নড়াইল হাতির বাগান বাসস্ট্যান্ডে থামলে মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ হোসেন (৩০), পিতা-ইয়াকুব আলী, গ্রাম- পাথরঘাটা, থানা ও জেলা- সাতক্ষীরা বাস থেকে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হলে তার ঘাড়ে থাকা ব্যাগ তল্লাশি করে।
ব্যাগের ভিতরে অভিনব কায়দায় কাপড় ও কাগজ দিয়ে লুকানো ২০ বোতল ফেনসিডিল রক্ষিত অবস্থায় আছে, তাৎক্ষণিক জনগণের সামনে ওই ব্যাগের ভিতরে থাকা ফেনসিডিল উপস্থিত সকলকে দেখিয়ে উদ্ধারপূর্বক আসামিকে গ্রেফতার করেন।
আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় আসামিকে হস্তান্তর করেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান।

