/কুমিল্লা প্রতিনিধি//
একটি গ্রাম হতে একটি দেশ, মাদক মুক্ত হবে সমগ্র বাংলাদেশ – এই স্লোগান সামনে রেখে কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে কুমিল্লা জেলা পুলিশ।
তারই ধারাবাহিকতায় আজ ০৭ সেপ্টেম্বর -২০২১ রোজ মঙ্গলবার কুমিল্লা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার চৌয়ারা ইউনিয়নের রায়পুর গ্রামের বাখরাবাদ হতে সুয়াগাজী রোডের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে ৩৬ কেজি গাঁজাসহ ১। আব্দুর ছালাম (২৭),২। এনামুল হক (১৮) কে গ্রেফতার করেন।
উল্লেখিত ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ।

