ডেসটিনি মামলার রায় কাল।। কিহবে হারুন-রফিকুলের

ডেসটিনি মামলার রায় কাল।। কিহবে হারুন-রফিকুলের

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ আসামিদের বিষয়ে রায় ঘোষণা করা হতে পারে ‘আগামীকাল’ (বৃহস্পতিবার)।

এ মামলায় যুক্তিতর্ক শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম রায়ের এ দিন ধার্য করেছেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত জানা গেছে বৃহস্পতিবার রায় হবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছি।’

২০১২ সালের ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় গত ২৭ মার্চ উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এটি ছাড়াও ডেসটিনির শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের আরেকটি মামলা বিচারাধীন রয়েছে।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় রাষ্ট্রপক্ষে মোট ২০২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আর আসামিদের মধ্যে ডেসটিনির এমডি রফিকুল আমীন সাফাই সাক্ষ্য দিয়েছেন।

আসামিদের মধ্যে ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ জামিনে আছেন। আর চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এবং এমডি রফিকুল আমীন ১০ বছর ধরে কারাবন্দি আছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতে মামলা দুটি করেছিলেন দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম। তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে দুদক আদালতে উভয় মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেয় সংস্থাটি।

English Dainikbiswa

বাংলাদেশ কোস্টগার্ড এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অফ সি-  খুলনায় স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *