রাশিয়ার পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন কিম জং উন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।

চিঠিতে তিনি মস্কোর প্রতি সংহতি জানিয়েছেন বলে খবর দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন। খবর দ্যা ইন্ডিপেনডেন্টের।

চিঠিতে ‘রাজনৈতিক ও শত্রু বাহিনীর নানা ষড়যন্ত্রের’ মুখে থাকা রাশিয়ার নাগরিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিম। দুই দেশের মধ্যকার কৌশলগত, ঐতিহ্যগত ও বন্ধুত্ব ভবিষ্যতে আরও উন্নত হবে বলেও ইচ্ছা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা।

রাশিয়া গত সোমবার জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৭ম বার্ষিকী পালন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই বিজয়কে প্রতি বছর ‘বিজয় দিবস’ হিসেবে স্মরণ করে রাশিয়া। এ উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে চিঠি দেন কিম জং-উন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পরপরই মস্কোর প্রতি সমর্থন জানিয়েছিল কিম জং উনের প্রশাসন। এই সংঘাতের জন্য ইউক্রেনের যুক্তরাষ্ট্র-ঘেঁষা নীতিকেই দায়ী করেছে পিয়ংইয়ং।

মার্চ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের এক জরুরি বৈঠকে রাশিয়ার ‘ইউক্রেন আগ্রাসনের’ নিন্দা জানিয়ে উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে যে পাঁচটি মাত্র দেশ ভোট দিয়েছিল তার অন্যতম ছিল উত্তর কোরিয়া।

English Dainikbiswa

খুলনার অমিত জাবির ছাত্র , হলের ছাদ থেকে লাফদিয়ে আত্মহত্যা

৪০০০ বছর আগের মূর্তি নেব-সেনু নিজেই এদিক ওদিক ঘোরে

সুতপার সাথে কি সম্পর্ক ছিল সুশান্তর, খতিয়ে দেখছে তন্তকারীরা

রাশিয়ার বিজয় দিবসে পুতিন জানিয়ে দিল ইউক্রেন ও পুশ্চিমাদেরে আসল উদ্দেশ্য কি ছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *