কোভিড-১৯ বিধি লঙ্ঘন করায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করেছে পুলিশ

কোভিড-১৯ বিধি লঙ্ঘন করায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করেছে পুলিশ

 

করোনার বিধি-নিষেধ ভঙ্গ করে পারিবারিকভাবে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠান পালন করেছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ।

এ ঘটনায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করেছে দেশটির পুলিশ। পরে অবশ্য এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির পুলিশপ্রধান ওলে সায়েভেরুদ।

 ফেব্রুয়ারি মাসের শেষ দিকে একটি পাহাড়ি রিসোর্টে ওই পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে ১৩ জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। দেশটিতে করোনার কারণে ১০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। তিনি করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় ২০ হাজার নরওয়েজিয়ান ক্রোন বা ১ হাজার ৭১৩ ইউরো জরিমানা করে পুলিশ।

পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় সাধারণত জরিমানা করা হয় না। করোনার বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সরকারি দায়িত্বের অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই বিধি ভাঙছেন। এ জন্য তাকে জরিমানা করা হয়েছে।

আর্না সোলবার্গ নরওয়ের দুই মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক।। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *