অধ্যক্ষ আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিজয়ী শহীদ মনসুর স্মৃতি সংসদ

অধ্যক্ষ আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিজয়ী শহীদ মনসুর স্মৃতি সংসদ

//এম মুরশীদ আলী//

রূপসায় অতি ঐতিহ্যের ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত ৩০ নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ খেলায় দর্শকের উপচে পড়া ভিড়ে মুখোমুখি স্বাগতিক দল শহীদ মনসুর স্মৃতি সংসদ বনাম বাগেরহাট ফুটবল একাদশ।

অধ্যক্ষ আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিজয়ী শহীদ মনসুর স্মৃতি সংসদ

উভয় দল তুমুল লড়াইয়ে একের পর এক আক্রমণ চালালেও নির্ধারিত সময়ের কোনো গোলের দেখা পায়নি। পরিশেষে ট্রাইবেকারে শহীদ মনসুর স্মৃতি সংসদের গোলরক্ষক আরিফুল ইসলাম বাবু প্রতিপক্ষের শট একের পর এক প্রতিহত করতে সক্ষম হয়। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সে স্বাগতিক দল ট্রাইবেকারে ৪-১ গোলে বাগেরহাট ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয় এবং ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত বিজয়ী দলের গোলরক্ষক যশোর-বাঘারপাড়া আরিফুল ইসলাম বাবু।

অনুষ্ঠিত খেলায় রেফরির দায়িত্বে ছিলেন- নাজমুল ইসলাম এবং তার সহযোগী রেফরী ছিলেন- আলী আকবর ও সুমন রাজু। অনুষ্ঠিত খেলায় ধারাভাষ্যকার ছিলেন বাবুল হুসাইন।

টুর্নামেন্টের উদ্বোধন করেন- প্রধান অতিথি বিসিবির পরিচালক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু।

এসময় স্বাগত বক্তৃতা করেন- ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আরিফুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক,  ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক  মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম।

সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অজিত সরকার।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক বাশির আহম্মেদ লালু, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, সদস্য সচিব সৈয়দ মাহমুদ আলী, যুগ্ম আহবায়ক মো. আলম শেখ।

আরো উপস্থিত ছিলেন- ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, শামীম হাসান, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, এইচএম কামরুল ইসলাম, মাসুদ খান, মুন্না সরদার, খান আলিম হাসান, তরিকুল ইসলাম সুমন, ইসরাইল বাবু, এসএম আবু সাঈদ, সুলতান মাহমুদ বাদশা, ক্রীড়া সংগঠক নুর আলী, সমাজসেবক আবুল কালাম, নয়ন মোড়ল,  নাঈম আহমেদ, শাহিনুর রহমান, বেল্লাল শেখ, জিএম হিরোক, খান জিয়া,  মিরাজুল ইসলাম মিরান, মো. সোহাগ, আবুল কাশেম, তরিকুল ইসলাম অন্তর, সুজন শেখ, লিমন মাহমুদ, গোলাম রসূল, ইব্রাহিম শেখ, ফেরদৌস, জহির খান, তাহসিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *