রূপসার নৈহাটি সান স্পোর্টিং ক্লাব বিজয়ী আলমগীর কবির স্মৃতি টুর্নামেন্টে

রূপসার নৈহাটি সান স্পোর্টিং ক্লাব বিজয়ী আলমগীর কবির স্মৃতি টুর্নামেন্টে

//এম মুরশীদ আলী//

রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলা গত ৩ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে নৈহাটি সান স্পোর্টিং ক্লাব বনাম খুলনা এজাজ ফুটবল একাডেমি। সান স্পোর্টিং ক্লাবের ১৪ নম্বর খেলোয়াড়ের শুটে ১টি গোলে বিজয়ী হয়েছে। এ খেলায় রেফরির দায়িত্বে ছিলেন- তানভির ইসলাম এবং তার সহযোগী রেফরী সাইফুল ইসলাম, আঃ গফফার ছিলেন। খেলায় ধারাভাষ্যকার ছিলেন- মুস্তাহিদুর রহমান মুক্ত।

রূপসার নৈহাটি সান স্পোর্টিং ক্লাব বিজয়ী আলমগীর কবির স্মৃতি টুর্নামেন্টে

ব্যবসায়ী আবুল কালামের স্পন্সরে ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত বিজয়ী দলের গোলদাতা ওসমান।

টুর্নামেন্ট মাঠে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- ক্রীড়া  সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, ক্রীড়া সংগঠক মঈনুল হাসান টুটুল, আঃ রহমান, এসএম আঃ মালেক, সৈয়দ নিয়ামত আলী, আলম শেখ, বাশির আহম্মেদ লালু, আবুল কালাম, মনির হোসেন, বিপ্লব, আয়ূব খান শাহাজাদা আলমগীর, শুভ গালিব, সাবেক গোলকিপার ইরান, মোঃ জালাল মোল্যা, ফুটবল কোচ সাধন দে, বশির হায়দার পল্টু,মিরাজুল ইসলাম মিরান, জহির, তাহসিন প্রমূখ।

আগামী ৫ ডিসেম্বর খেলায় অংশগ্রহণ করবে কাজদিয়া ফুটবল একাদশ বনাম গোপালগঞ্জ ফুটবল ট্রেনিং সেন্টার। খেলা উপভোগ করতে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *