নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের এসএসসি মেধাবী পরিক্ষার্থী। মুক্তি রানী বর্মন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দৃষ্টান্ত মূলত শাস্তির ফাঁসির দাবিতে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ এর সারাদেশব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন এর অংশ হিসেবে। ৫ ই মে শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা কমিটির আয়োজনে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে এক শান্তিপূর্ণ মানববন্ধন পালন করা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ এর বরিশাল জেলার সভাপতি সাংবাদিক পলাশ চন্দ্র দাস এর নেতৃত্বে শান্তি পূর্ণ মানববন্ধনে অংশগ্রহন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক রাম কুমার দাস।সহ সভাপতি বিপ্লব দাস, প্রধান উপদেষ্টা সঞ্জীব চন্দ্র, অনুরুদ্র মিত্র। সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অপূর্ব বাড়ৈ, সহকারি আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক রুপন কর অজিত।
ক্রিয়া বিষয়ক সম্পাদক নির্মল বর্নিক, অর্থ বিষয়ক সম্পাদক শেখর দাস প্রচার সম্পাদক কিশোর বিশ্বাস, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক চয়ন রায়। সদস্য রিপন দাস প্রদিপ বিশ্বাস,পার্থ দাস,প্রদিপ দাস,হৃদয় বালা সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ এর সভাপতি পলাশ চন্দ্র দাস বলেন। সারা বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন এ দেশের সংখ্যালঘুদের ওপর কোন আইন পাস করা হয়নি। তিনি আরো বলেন নেত্রকোনা বারহাট্টা উপজেলা মুক্তি রানী বর্মন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়। একই এলাকার হত্যাকারি মোঃ কাওসার এর দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই। ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ এর দাবী অপরাধীকে বাংলাদেশ আইনের সর্বোচ্চ শান্তি মৃত্যুদন্ডে দন্ডিত করা হোক।

